শনিবার প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের আইসিই এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, অক্টোবরে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় তিন গুণ বেড়ে ১ হাজার ডলার ছাড়িয়েছে। আজারবাইজানের সংবাদ সংস্থা এপিএ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আসন্ন শীত মৌসুমের আগে ইউরোপের ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগারগুলোতে মজুত রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও গ্যাসের দাম বাড়ার অন্যতম কারণ।
এদিকে, ২০২২ সালের আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস আমদানির প্রায় ৪০ শতাংশ আসত রাশিয়া থেকে। বর্তমানে রাশিয়ার অংশ কমে ৮ থেকে ১৫ শতাংশে দাঁড়িয়েছে।
আপনার কমেন্ট